খুলনায় গভীর রাতে রূপসা ইউসেপ স্কুলে আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 অক্টোবর 2022, 10:04 দুপুর
•
341 বার পঠিত
খুলনার রূপসা ইউসেপ স্কুলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায় এ সময় স্কুলটির টিনশেড ঘরের চারটি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গত(২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটিতে রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ আগুন লাগে। প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর টুটপাড়া ও বয়রার ৪ ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ২ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি।