শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুন 2021, 09:18 সকাল • 647 বার পঠিত
খুলনায় এক সপ্তাহের কঠোর লকডাউন

করোনা সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা ও মহানগরীতে আজ থেকে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এই লকডাউন চলবে ২৮ জুন পর্যন্ত। দোকানপাট, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে সব ধরনের দোকানপাট, মার্কেট, শপিংমল ও কোচিং সেন্টারসমূহ বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা গণপরিবহন চলাচল করছে না। খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন ও বহিরাগমন বন্ধ রয়েছে।

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকছে। ওই সময়ের মধ্যে হোটেল-রেস্তোরাঁগুলো পার্সেল আকারে খাবার সরবরাহ করতে পারবে। 

ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে।

সকাল থেকে লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন।