শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় ভ্যান-মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ২

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুন 2022, 11:03 দুপুর • 563 বার পঠিত
খুলনায় ভ্যান-মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ২

খুলনার ডুমুরিয়ায় উপজেলার গুটুদিয়া এলাকায় মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন।
আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, সকালে খুলনা থেকে একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিসের একটি দল।