শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় পুলিশকে শ্রমিকলীগ নেতার স্ত্রীর মারধর

অনলাইন নিউজ পোর্টাল • 31 অক্টোবর 2020, 03:37 দুপুর • 268 বার পঠিত
খুলনায় পুলিশকে শ্রমিকলীগ নেতার স্ত্রীর মারধর

খুলনার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটি টোলপ্লাজায় বাকবিতণ্ডা ও একজন পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন, সেই ঘটনার ভিডিও  প্রকাশ্যে এসেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটে খানজাহান আলী সেতুর টোলপ্লাজায় পুলিশকে মারধরের এ ঘটনায় বিউটিকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে।

মারধরের ভিডিওতে দেখা যায়, টোলপ্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করতে গাড়ি থেকে নামেন বিউটি। এবং সেতুর সিকিউরিটি গার্ডকে ধাক্কা দেন। সিকিউরিটি গার্ড সেতুতে দায়িত্বরত পুলিশকে ডাকেন। কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গে বিউটির বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে সাইদুরকেও ধাক্কা দেন এবং মারধর করেন বিউটি।

এ ঘটনায় শুক্রবার রাতে রূপসা থানায় দুটি মামলা হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেফতার। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার চেষ্টা চলছে।