শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় পুলিশের সোর্স হত্যা, আটক ৩

অনলাইন নিউজ পোর্টাল • 18 জানুয়ারী 2021, 10:54 দুপুর • 240 বার পঠিত
খুলনায় পুলিশের সোর্স হত্যা, আটক ৩

খুলনা মহানগরীতে পুলিশ সোর্স শফিকুল হত্যা মামলার সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। রোববার রাত ১১টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন লবণচরার দক্ষিণ মোল্লাপাড়ার বাঙ্গালী গলির বদি মোল্লার ছেলে বাপ্পী মোল্লা, মোল্লাপাড়া মসজিদ গলির আজারুল ইসলাম আজুর ছেলে তরিকুল ইসলাম তারেক ও  খুলনা সদরের মহিষবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে নাইমুর রহমান আকাশ।

র‌্যাব-৬ এর সেকেন্ড ইন কমান্ড মেজর মো. আনিসুর রহমান জানান, বহুল আলোচিত পুলিশের সোর্স শফিকুল হত্যার পর থেকেই খুলনা মহানগরের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার সন্দেহভাজন ৩ আসামিকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি দুলাল তালুকদারের সঙ্গে পরস্পর যোগসাজশে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তারা স্বীকার করেছে। হত্যা মামলায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদেরকে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে ।