খুলনায় একদিনে ১১ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
06 সেপ্টেম্বর 2021, 04:00 দুপুর
•
281 বার পঠিত
করোনা ভাইরাসে মৃতের হার তুলনামূলকভাবে কিছুটা কমলেও শূন্যের কোঠায় নামছে না। তাই ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি।
খুলনা বিভাগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়ে ১৬৭জন।সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রোববার তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন দুজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায়, যশোর ও কুষ্টিয়া তিনজনের করে মৃত্যু হয়েছে। আর নড়াইল ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।