শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বামদলের ৬ নেতাকর্মী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মার্চ 2022, 09:46 সকাল • 263 বার পঠিত
খুলনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বামদলের ৬ নেতাকর্মী আটক

দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক জোটের অর্ধদিবস ডাকা হরতালে খুলনায় বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আজ (২৮ মার্চ) সকাল ৮টার দিকে মহানগরীর গোলকমনি পার্কের সামনের সড়ক থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে।