শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় আরও ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২০১

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2021, 03:38 দুপুর • 112 বার পঠিত
খুলনায় আরও ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২০১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০১ জন। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল খুলনা বিভাগ। 

এ নিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৭২১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, বাগেরহাটে ১ জন, যশোরে ২ জন, নড়াইল ১ জন, ঝিনাইদহে ৩ জন, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৩ জন ও মেহেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে।