শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জানুয়ারী 2022, 02:25 দুপুর • 231 বার পঠিত
খুলনায় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন আক্রান্ত

গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৯ টি নমুনা পরীক্ষায় ২ জনের নমুনায় করোনা পাওয়া গেছে।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় এ পর্যন্ত ২৮ হাজার ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৭ জন। তিনি আরো জানান, গত ২ জানুয়ারী ১ জন ও ১ জানুয়ারী ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।