খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
30 আগস্ট 2021, 08:18 সকাল
•
280 বার পঠিত
গত রবিবার (২৯ আগস্ট) আনুমানিক ১২টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুতের দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
উথলী রেলস্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসে পাবর্তীপুর যাচ্ছিলো। ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে উথলি রেলস্টেশন কর্তৃপক্ষ জানায় ,ঈশ্বরদি থেকে উদ্ধারকারি ট্রেন রওনা দিয়েছে। চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যাবে।