শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনা বিভাগে শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 03 সেপ্টেম্বর 2021, 03:45 দুপুর • 204 বার পঠিত
খুলনা বিভাগে শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যু

মনোভাব: করোনা ভাইরাস আমাদের দেশে প্রথম শনাক্ত হয় গত বছর মার্চ মাসে। যা আজ অব্দি সংক্রমিত হচ্ছে। তবুও আমি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের গরিব দেশে যদি আল্লাহ প্রত্যেক অঞ্চলে একই সাথে এ গজব দিত, দেশব্যাপী একই হরে প্রভাব বিস্তার করতো তাহলে হয়তোবা খবরের শিরোনাম অন্যভাবে লিখা হতো। যা ভাবতেও গা শিউরে উঠে। 

খুলনায়  করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের।
শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৯৩ জনের।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ শতাংশ। আর মারা গেছেন চার জন। বৃহস্পতিবার দুইজন, বুধবার তিনজন, মঙ্গলবার, সোমবার একজন করে এবং রোববার দুই জনের মৃত্যু হয়েছিল।