শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ২০ বছরের কারাদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মে 2022, 04:38 দুপুর • 231 বার পঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ২০ বছরের কারাদণ্ড

বিস্ফোরক আইনের মামলায় খুলনায় নি‌ষিদ্ধ ঘোষিত জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবির দুই সদস্যকে আজ রোববার ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। 

এদিন দুপুরে খুলনার অতি‌রিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারা হলেন নূর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফি। দুজনই এদিন আদালতে উপস্থিত ছিলেন। 

অনিক মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। আর রাফি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার রেজাউল করিমের ছেলে। অনিক খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর রাফি একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের একটি বাড়িতে রাত ৩টার দিকে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে অনিক ও রাফিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমান রাসায়নিক দ্রব্য এবং কয়েকটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে। 

সেই ঘটনায় সোনাডাঙ্গা থানায় ২৫ জানুয়ারি মামলা করেন তখন ওই থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস। আদালতে দুজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। ওই বছর ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক অভিযুক্ত দুজনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার মোট ১৯ সাক্ষীর মধ্যে ১২ জনের
সাক্ষ্য নিয়ে আদালত রায় ঘোষণা করেছেন।