খুব শিগগিরই ভেঙে পড়বে গাজার ওপর ইসরায়েলের অবরোধ: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ২০০৭ সাল থেকে এই পর্যন্ত ইসরায়েল গাজার ওপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শিগগিরই ভেঙে পড়বে এবং ফিলিস্তিনি নাগরিকরা উপযুক্ত পরিবেশে বসবাস করতে পারবে। সোমবার গাজা সফররত মিশরের একটি প্রতিনিধিদলকে সিনওয়ার এ কথা বলেন।
২০০৬ সালে ফিলিস্তিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারেই নেমে গেছে।
মিশরীয় প্রতিনিধিদলকে ইয়াহিয়া সিনওয়ার আরো বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মতামত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিনি জনগণের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে হামাস সব উপায় ব্যবহার করবে।