খেরসনের পরিস্থিতি খারাপহওয়ায় সেখানকার বাসিন্দাদের সরাচ্ছে ইউক্রেন
রাশিয়ার হামলায় খেরসনের পরিস্থিতি ঘুবই খারাপ হওয়ায় সেখানকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু করতে যাচ্ছে ইউক্রেন।
জানা যায় দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেসচুক এ ঘোষণা দেন।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় খেরসনের তেলের ডিপোতে রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, খেরসন থেকে সেনা প্রত্যাহারের এক সপ্তাহের ভেতরে প্রথমবার জ্বালানি গুদামে আঘাত করা হয়েছে। এর প্রেক্ষিতে নাগরিকদের খেরসন থেকে সরানোর সিদ্ধান্তের খবর জানায় ইউক্রেন।
ভেরেচচুক বলেন, খেরসন ও তার পাশের মিকোলিভ থেকে অনেক লোক স্থানান্তর হতে চাইছেন। এটি কয়েকদিনের মধ্যে করা সম্ভব হবে।
আমরা এরইমধ্যে লোকদের সরাতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। রাশিয়ার হামলায় যারা আক্রান্ত হয়েছেন তাদেরসহ বয়স্কদের সরানো হবে। এটি স্বেচ্ছায় সরানো হচ্ছে। বর্তমানে আমরা কাউকে জোরপূর্বক সরিয়ে নিচ্ছি না।
উপ-প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছায় খেরসন ছাড়ার বিষয়ে যাতায়তের খরচ সরকার বহন করবে। লোকদের সেখানেই নেয়া হবে যেখানে তারা শীতকাল কাটাতে চান।