শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 02:08 দুপুর • 165 বার পঠিত
খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ আছে জানিয়ে তিনি বলেন, উনার (খালেদা জিয়া) যে চিকিৎসা বাসায় চলছিল, সেটিসহ আরো কিছু নতুন ওষুধ যুক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উনি এখন স্টেবল।

অধ্যাপক জাহিদ বলেন, আজকে একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের ৭ সদস্যের মেডিকেল বোর্ড। এতে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী, আমি এবং অধ্যাপক মো. আল মামুন আজকে ছিলেন। বোর্ড আগের পরীক্ষা-নিরীক্ষাগুলো রিভিউ করেছে। এরপর তারা আরো কিছু পরীক্ষার সুপারিশ করেছেন। পরীক্ষাগুলো আজকে অথবা কালকে হবে। সেগুলোর রিভিউ করে ম্যাডামের সার্বিক চিকিৎসার প্ল্যানিং সম্পন্ন হবে।

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত এই মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

গত মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রাতে তার সিটি স্ক্যান, ইসিজি, ইকো প্রভৃতি হৃদরোগে পরীক্ষাগুলো করা হয়েছে।