শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

মোহাম্মদ খাইরুল আমিন • 08 জুলাই 2024, 01:49 দুপুর • 212 বার পঠিত
খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।  

জানা যায়, রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে সোমবার ভোর ৪ টা ১২ মিনিটে রওয়ানা হয়ে ৪ টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।