শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খাবার হোটেলে ‘সরি’ না বলায় শিশুর হাতে গরম তেল নিক্ষেপ বাবুর্চির

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুন 2022, 09:07 সকাল • 211 বার পঠিত
খাবার হোটেলে ‘সরি’ না বলায় শিশুর হাতে গরম তেল নিক্ষেপ বাবুর্চির

যশোরে(৩১ মে) রাত ১০টার দিকে শহরের দড়াটানায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে সামান্য বিষয় নিয়ে ‘সরি’ না বলায় গরম তেল ঢেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর এক হাত ঝলসে দিয়েছে হোটেলের এক বাবুর্চি।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 
আহত রাহাত অভয়নগর চেঙ্গুটিয়া বাজারের জামাল মোল্লার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ওই বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।  আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুরের মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।  

আহত রাহাতের খালু নাজমুল হাসান জানান, রাহাতের মা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে রাতে খাবার খেতে ভৈরব হোটেলে যায়। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের সামনে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির অসাবধনতাবসত ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেয় বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। দ্রুত তার সঙ্গে থাকা খালা-খালু তাকে ইবনে সিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে।