শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খাবার দিতে না পেরে শিশুকন্যাকে খুন করলেন মা

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুলাই 2022, 12:10 দুপুর • 212 বার পঠিত
খাবার দিতে না পেরে শিশুকন্যাকে খুন করলেন মা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মা তার আড়াই বছরের শিশু মেয়েকে গলা টিপে হত্যা করেছেন। মেয়ে খাবারের জন্য যন্ত্রণা করে কিন্তু তাকে ঠিক মতো খাবার দিতে পারেন না বলে হত্যা করেছেন বলে জানান মা। 

এই মায়ের নাম শারমিন আক্তার (২২)। আর ঘটনাটি সোমবার সোমবার ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ঘটেছে। 

শারমিন নিজেই জানান, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকায় শাকিল নামের একজনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের একটি মেয়ে হয়। মেয়ের নাম রাখা হয় জান্নাতুল। বাচ্চার বয়স যখন ৬ মাস তখন শাকিল তাদের ছেড়ে অন্যত্র চলে যান। আবার বিয়ে করেন। এরপর থেকে শাকিল আর শারমিন-জান্নাতুলের খোঁজ নিতেন না। শারমিনের বাবা-মার কাছ থেকেও সহায়তা পাওয়া যায় না। এদিকে শিশুটি ক্ষুধার জ্বালায় খাবারের জন্য অনেক যন্ত্রণা করত।

শারমিন আরও জানান, সোমবার সকাল ৭টায় তিনি তার সন্তানের গলা টিপে ধরেন। শিশুটি যখন আর নড়াচড়া করছিল না তখন তাকে নিয়ে তিনি তার বাবা-মায়ের বাসায় চলে যান। সেখানে গিয়ে স্থানীয় একটি ফার্মেসিতে যান তার মায়ের সঙ্গে। ফার্মেসি থেকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। কিন্তু মেয়েটিকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায়  শিশুটির মা শারমিনকে গ্রেফতার করা হয়েছে।