শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন লিমন

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মে 2026, 04:38 দুপুর • 78 বার পঠিত
কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন লিমন

অনেক আশা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন জামিল আহমেদ লিমন। পিএইচডি করে বাড়ি ফিরবেন।

কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বাড়ি তাকে বাড়ি ফিরতে হলো কফিনবন্দি হয়ে।

ফ্লোরিডায় হত্যার শিকার হওয়া পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় তার পৈতৃক বাড়িতে পৌঁছেছে।

সোমবার (০৪ মে) বিকেল সোয়া ৩টার দিকে গ্রামের বাড়িতে তার লাশবাহী অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বাদ মাগরিব পরিবারিক কবরস্থানে তার দাফন হবে।

তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী ভিড় করেছেন বাড়িতে। 

এর আগে পারিবারিক কবরস্থানে তার কবর খনন করা হয়েছে।

দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব পাশের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে দাফন করা হবে লিমনের লাশ৷

এর আগে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার লাশ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃ‌ষ্টির লাশের অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট ২৪ বছর বয়সী মার্কিন তরুণ হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যার অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।