কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 সেপ্টেম্বর 2022, 10:59 দুপুর
•
332 বার পঠিত
কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।
আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান সনিয়া আক্তার (২৬)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জের মান্দাইল এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন।বর্তমান ১ জন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. ইয়াসিন (১২)।