শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কেনিয়ায় সামরিক হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়ে সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2021, 06:09 বিকাল • 206 বার পঠিত
কেনিয়ায় সামরিক হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়ে সেনা নিহত

কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন মারাত্মক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এ ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন।

তবে কেনিয়ার সামরিক ও গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাদের সংখ্যা কমপক্ষে ১০ জন। হেলিকপ্টারটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন।

কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছিল দেশটির গণমাধ্যম।