কেনা হচ্ছে আরও সাড়ে ১০ কোটি ডোজ টিকা
প্রায় ৮ কোটি ডোজ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গঠিত কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বিনামূল্যে
পাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে কোভ্যাক্স থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ কোটি ৩২ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ৬ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এছাড়া কোভ্যাক্সের আওয়তায় ক্রয়কৃত আরও সাড়ে ১০ কোটি সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আগামী মাস থেকেই এগুলো পর্যায়ক্রমে দেশে আসতে শুরু করবে। ক্রয় এবং কোভ্যাক্স সহায়তায় বিনামূল্যে পাওয়া নিয়ে এ বছরের শেষ নাগাদ সরকার ২০ কোটি ডোজ টিকা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে প্রাথমিকভাবে প্রতি মাসে ২ কোটি সিনোফার্মের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি আমরা প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো পাই। যা অক্টোবরেই শুর হচ্ছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।