শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

কবরে মাটি দেয়ার মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ফেব্রুয়ারি 2022, 11:03 রাত • 578 বার পঠিত
কবরে মাটি দেয়ার মাসায়েল

প্রশ্ন ১১৮৯: আমাদের এলাকায় মৃত ব্যক্তিকে দাফনের সময় উপস্থিত মুসল্লীগণ প্রত্যেকে কবরে তিন চাক মাটি দেয়। এখন আমার প্রশ্ন হল, এটি কি শরীয়ত নির্দেশিত কোন হুকুম? নাকি মানুষের উ দ্ভাবিত কুসংস্কার? যদি শরীয়তের হুকুম হয় তাহলে মাটি কতটুকু দিতে হবে?


উত্তর: দাফনের সময় উপস্থিত ব্যক্তিদের জন্য কবরে তিন মুষ্ঠি মাটি দেওয়া মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীর দাফনের সময় লাশের মাথার দিকে তিন মুষ্ঠি মাটি দিয়েছেন। -ইবনে মাজাহ ১১৩, বায়হাকী ৩/৪১০

উল্লেখ্য, তিন মুষ্ঠি মাটি দেওয়ার ক্ষেত্রে মাটির চাক দেওয়া কাম্য নয়, তদ্রুপ এক মুষ্ঠিতে তিন চাক মাটি দিলে তা এক মুষ্ঠিই গণ্য হবে।

-সুনানে ইবনে মাজাহ ১১৩, ইলাউস্ সুনান ৮/৩১৬, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬, রদ্দুল মুহতার ২/১৩৬, মারাকিল ফালাহ ৩৩৫