শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. সৌমিত্র শেখর

অনলাইন নিউজ পোর্টাল • 15 ডিসেম্বর 2021, 04:58 দুপুর • 1,284 বার পঠিত
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. সৌমিত্র শেখর

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালযয়ের (জাককানইবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। 
বুধবার (১৫ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা। 

ময়মনসিংহের রফিজউল্লাহ দারোগা আসানসোল থেকে তার নিজ গ্রাম ত্রিশালে নিয়ে আসে কিশোর কাজী নজরুল ইসলাম কে। কবির এ স্মৃতিবিজড়িত স্থানেই গড়ে উঠেছে তার নাম অনুসারে গড়ে উঠেছে উচ্চতর শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।