শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারের ব্যতিক্রমী লাল তালিকায় বাংলাদেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জানুয়ারী 2022, 10:37 দুপুর • 387 বার পঠিত
কাতারের ব্যতিক্রমী লাল তালিকায় বাংলাদেশ

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ নয়টি দেশকে করোনার ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশী যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে। 

কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশটির মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে 'কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ' তালিকায় বাংলাদেশের নাম রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, এ তালিকার কারণে বাংলাদেশ থেকে আসা-যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি করা হয় কোভিড সংক্রান্ত প্রটোকল ঠিক মতো অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য।