কাতারে তাপদাহের কারণে খোলা জায়গায় কাজ বন্ধের নির্দেশ
কাতারে বর্তমানে চলা তাপদাহের কারণে নির্মাণখাতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
১ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রাম দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দিনের বেলার গরম এড়াতেই এ সিদ্ধান্ত।
কাতারে বর্তমানে চার লাখের মতো বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন পেশায়, এর মধ্যে বড় একটা অংশ কাজ করেন নির্মাণখাতে। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে গরমে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।
বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অভিবাসী শ্রমিকদের দিনের বেলায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কাতার শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।