শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারে গাড়ি চাপায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মার্চ 2022, 06:01 বিকাল • 427 বার পঠিত
কাতারে গাড়ি চাপায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কাতারে একটি সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। শনিবার রাতে ঘটা এই ঘটনায় সেখানকার বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে আল সামাল সড়কে দুর্ঘটনায় ওই তিন বাংলাদেশি শিক্ষার্থী প্রাণ হারান। পরিবারের সঙ্গে তারা কাতারে বসবাস করছিলেন। 

নিহত তিনজনই ২০ পার হওয়া টগবগে যুবক। তারা হলেন সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২) ও চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২)।

বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে জানা যায়, ওই তিন শিক্ষার্থীর গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল বলে রাস্তায় পার্ক করে তারা তা ঠিক করছিলেন। এমন সময় দ্রুতগামী একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনের একজন মারা যান। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।