শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 এপ্রিল 2025, 10:39 রাত • 463 বার পঠিত
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে

কাতার সম্প্রতি মেয়াদোত্তীর্ণ এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে। এছাড়া, বাংলাদেশের জন্য একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কারিগরি সহযোগিতার বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে কাতার।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই এবং তা চালিয়েও যাবো।"

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।