শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাশ্মীরে তিনটি ভিন্ন বন্দুকযুদ্ধে ৬ বিদ্রোহী ও ২ ভারতীয় সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2021, 07:57 বিকাল • 724 বার পঠিত
কাশ্মীরে তিনটি ভিন্ন বন্দুকযুদ্ধে ৬ বিদ্রোহী ও ২ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে তিনটি ভিন্ন বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বিদ্রোহী ও দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার এই তিনটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

“সেনাবাহিনীর একটি টহল দল সুন্দারবানি সেক্টরের দাদাল বন এলাকায় বিদ্রোহীদের মুখোমুখি হয়। বিদ্রোহীরা গুলি ও হাতবোমা ছুড়লে শুরু হয় গোলাগুলি। পাকিস্তান থেকে আসা ২ বিদেশি বিদ্রোহী নিহত হয়েছে। ২টি একে ৪৭ বন্দুক, গুলি উদ্ধার করা হয়েছে।

রাজৌরির সুন্দারবানি সেক্টরের দাদাল এলাকায় অনুপ্রবেশ এবং বিদ্রোহীদের আনাগোনার খবর পেয়ে সেনাবাহিনী এই অভিযানে নামেন। ওই এলাকায় সেনাবাহিনী ২৯ জুন থেকেই বিস্তৃত টহল কার্যক্রম শুরু করে।

বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা ও কুলগামে আরও দুটি অভিযানে ৪ সেনাবাহিনী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।