কাশ্মীরে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
28 জুন 2021, 07:59 বিকাল
•
70 বার পঠিত
কাশ্মীরের পুলওয়ামা জেলায় পুলিশের এক বিশেষ শাখার কর্মকর্তার বাড়িতে ঢুকে স্ত্রীসহ ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে।
রবিবার রাত ১১টার দিকে ফয়েজ আহমেদ নামের ওই কর্মকর্তার ঘরে বন্দুকধারীরা ঢুকে হামলা চালায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকেই এলাপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ওই পুলিশ কর্মকর্তা, তার স্ত্রী রাজা বেগম ও মেয়ে রাফিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
হামলার পর তাদের দ্রুত হাসপাতালে নেয়া হলেও ফয়েজ আহমেদ ও তার স্ত্রী রাজা বেগমকে মৃত ঘোষণা করে পুলিশ। এই ঘটনায় আহত তাদের মেয়ে রাফিয়া চিকিৎসাধীন রয়েছেন।
হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।