শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাশ্মীরে মিনিবাস খাদে পড়ে নিহত ১১

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 11:30 দুপুর • 284 বার পঠিত
কাশ্মীরে মিনিবাস খাদে পড়ে নিহত ১১

 কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে জানা যায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, এর পরই বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

আরো জানা যায় ,দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী ওই বাসটি কাশ্মীরের থাতরি এলাকা থেকে দোদা শহরে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী বাহিনী।

তবে উদ্ধারকারী দল আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসেন। পরে দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে মর্মান্তিক এ দুর্ঘটনা ও হতাহতের সংবাদে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
এ ছাড়া দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।