কাশ্মীরে বিদ্রোহী হামলায় দুই পুলিশ সদস্য নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
14 আগস্ট 2020, 07:53 বিকাল
•
753 বার পঠিত
ভারতের কাশ্মীরে শুক্রবার সকালে পুলিশের টহলদারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বিদ্রোহীরা। ওই হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো এক পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীনগরের উপকণ্ঠে নওগামে বাইপাসের কাছে হামলার শিকার হয় পুলিশের ওই দলটি। ওই হামলায় তিন পুলিশ আহত হওয়ার পরে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুই জনের।
জানা গেছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে উপলক্ষে গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরেও বাড়ানো হয়েছে নজরদারি। তবে এরমধ্যেই এই হামলা চালালো জঙ্গিরা।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা ক্ষেত্রে আরো কড়াকড়ি করার ক্ষেত্রে জোর দেয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরের সব জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে।