কানাডায় ভয়াবহ দাবানল, বাঁচতে শহর ছাড়ছে মানুষ
কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল অঞ্চলে ভয়াবহ দাবানলে। আগুন থেকে বাঁচতে ঐ এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ আশ্রয়ে যেতে কানাডার ইয়েলো নাইফ শহরের বাসিন্দারা স্থানীয় বিমানবন্দরে ভিড় করেছেন।
এর আগে কর্তৃপক্ষ জানায়, দাবানল এগিয়ে আসছে অঞ্চলটির রাজধানী ও বড় শহর ইয়েলো নাইফের দিকে।
আঞ্চলিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ২০ হাজার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করতে ইতিমিধ্যে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ, আগুনের লেলিহান শিখা শহরটিতে এখনো পৌঁছায়নি। সড়কপথ, বিমানেও অনেকে পাড়ি দিতে পারেন অন্য শহরে।
আকাশপথে বাসিন্দাদের সরানোর কার্যক্রম বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে ।
এদিকে, আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সহস্রাধিক সদস্য কাজ করছে।
স্থানীয় ফায়ার সার্ভিস অফিস এক বিবৃতিতে বলেছে, ঝুঁকি রয়েছে ইয়েলোনাইফ শহরের। আমাদের দল এই আগুনের বৃদ্ধি কমাতে এবং সম্প্রদায়কে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
সূত্র: আল-জাজিরা