শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কানাডায় পাবলিক লাইব্রেরিতে ছুরি আঘাতে একজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 12:45 দুপুর • 248 বার পঠিত
কানাডায় পাবলিক লাইব্রেরিতে ছুরি আঘাতে একজন নিহত

কানাডায় স্থানীয় সময় শনিবার দুপুরে ভ্যানকুভারের উত্তরাঞ্চলের একটি পাবলিক লাইব্রেরিতে ছুরি আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। জানা গেছে, সন্দেহভাজন হামলাকারীকে পালানোর সময় রাবার বুলেট ছুড়ে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উত্তর ভ্যানকুভারে লিন ভ্যালি লাইব্রেরির ভেতরে এবং বাইরে বেশ কয়েকজনকে ছুরি আঘাত করে এক যুবক পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করা হয়। আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা গাড়িতে যাচ্ছিলাম। ঘটনাস্থলে দেখতে পাই ছুরি আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের রক্ত ঝরছে। একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরি আঘাত করে দৌড়ে রাস্তা দিয়ে পালাচ্ছিল।

তবে কেন ওই ছুরি হামলা হয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদে পরে ঘটনার রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।