কানাডায় নয় হাজারেরও বেশি সরকারি অ্যাকাউন্ট হ্যাক
অনলাইন নিউজ পোর্টাল
•
16 আগস্ট 2020, 10:48 রাত
•
177 বার পঠিত
কানাডায় ভয়াবহ সাইবার হামলা চালিয়ে দেশটির নয় হাজারেরও বেশি সরকারি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই অ্যাকাউন্ট হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে।
শনিবার কানাডার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির রাজস্ব বিভাগ, জিসিকি সার্ভিস নামে একটি সরকারি প্রতিষ্ঠান ও ৩০ জন সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তার অ্যাকউন্ট হ্যাক করা হয়েছে।
সর্বমোট ৯ হাজার ৪১ জন কর্মকর্তার পাসওয়ার্ড ও ইউজার নেম ক্লোন করে তাদের রাজস্ব সংক্রান্ত যাবতীয় তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে হ্যাকারের দল।
কানাডার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দেশটির বেশকিছু নাগরিক তাদের রাজস্ব বোর্ডের সঙ্গে সংশ্লীষ্ট অ্যাকাউন্টের তথ্য বদলে দেয়া হয়েছে বলে অভিযোগ আনার পর এই হ্যাকিংয়ের খবর প্রকাশ্যে আসে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের সন্ধাণে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।