শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কানাডায় ছুরি হামলায় নিহত ১০,আহত ১৫

মোহাম্মদ খাইরুল আমিন • 05 সেপ্টেম্বর 2022, 09:06 সকাল • 261 বার পঠিত
কানাডায় ছুরি হামলায় নিহত ১০,আহত ১৫

কানাডায় ভয়াবহ ছুরি হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ থেকে ১৫ জন।

জানা যায় ,দেশটির মধ্যাঞ্চলীয় দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

কানাডার পুলিশের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  এদিকে গোটা ঘটনাটকে কেন্দ্র করে দেশটিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে জানা গেছে, কানাডার ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে হামলা চালায় সন্দেহভাজন দুই ব্যক্তি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ব্ল্যাকমোর জানান, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) জেমস ক্রি নেশনের দুই জায়গায় ছুরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর খবর মেলে। জোড়া ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। একাধিক মানুষ আহত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তিই এই হামলা চালিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ডেমিয়ান ও মাইলস স্যান্ডারসন নামক ৩০ ও ৩১ বছর বয়সী দুই ব্যক্তিই হামলা চালান।

এখনো পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। তারাও বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। এ মূহুর্তে মোট আহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
 
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও পরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।