কানাডার আকাশসীমায় ‘উড়ন্ত বস্তু’ শনাক্ত ও ভূপাতিত
নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এবার কানাডার আকাশে একটি ‘রহস্যজনক বস্তু’ শনাক্ত করেছে। বিবিসির নিশ্চিত করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার এ তথ্য জানান। তিনি বলেন কানাডার ইউকন অঞ্চলে
একটি বস্তু আকাশে উড়ন্ত অবস্থায় শনাক্তের পর মার্কিন যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়।
উড়ন্ত বস্তুটি শনাক্ত করে যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে নজরদারির দায়িত্ব পালন করা নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নামের সংস্থাটি। শনাক্তের পর সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডার যুদ্ধ বিমান লক্ষভেদ করতে ব্যর্থ হলেও মার্কিন যুদ্ধবিমান এফ–২২ উড়ন্ত বস্তুটিকে ভূপাতিত করে।
ভূপাতিত করা উড়ন্ত বস্তুটিকে ‘রহস্যজনক’ বলা হলেও কীভাবে সেটি ‘রহস্যজনক’ হলো তা কিন্তু বরাবরের মতোই গোপন রাখা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে তথ্য গোপনের স্বার্থেই এই রহস্য রহস্যই থেকে যাবে।