কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জে এক দল দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় রেজাউল ইসলাম (৩৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে। গত (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নে এ ঘটনা হয় । নিহত রেজাউল ইসলাম দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
এদিকে প্রতিবেশী ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতে রেজাউল নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল। এসময় কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে পরিবার ও প্রতিবেশী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হলো এখনই বলা সম্ভব হচ্ছে না।