কালবৈশাখী ঝড়ে হবিগঞ্জের নয়টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মার্চ 2021, 12:23 দুপুর
•
163 বার পঠিত
মাত্র ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও আধাঘণ্টার বৃষ্টিতে হবিগঞ্জের নয়টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে সাড়ে ২০ লাখ মানুষ।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে হবিগঞ্জের অধিকাংশ এলাকায় ঝড় ও বৃষ্টির সঙ্গে ধমকা হওয়া বয়ে গেছে। এতে বিদ্যুতের অসংখ্য খুঁটি ভেঙ্গে পড়েছে; এমনকি অনেকের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, প্রায় ১৫ মিনিটের মতো বিধংসী ঝড় হয়। যদিও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। এরপর হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে আরও কিছুক্ষণ। ঝড়ের তোপে অনেক এলাকার গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ছোট-বড় বিলবোর্ডও খসে রাস্তায় এসে পৌঁছেছে। বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-ছোট ডাল-পাতা পড়ে রয়েছে।