শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাল থেকে ভারতের সঙ্গে চলাচল সাময়িক বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 08:23 রাত • 92 বার পঠিত
কাল থেকে ভারতের সঙ্গে চলাচল সাময়িক বন্ধ

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাওয়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে আপাতত দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে। রবিবার (২৫ এপ্রিল) সকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এর আগে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা। 

রবিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত এক আলোচনা সভার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, আর কোনও বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকেই এ সিদ্ধান্ত আসবে।