শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা এবং শেষ ফ্লাইট আজ

ONP24 • 24 জুন 2023, 03:20 দুপুর • 477 বার পঠিত
কাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা এবং শেষ ফ্লাইট আজ

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে অনুরণিত পবিত্র কাবা চত্বর। বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কা নগরীতে। ২০ লাখের অধিক মুসলিম আগামীকাল থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন।

২৫ শে জুন রবিবার, ভোরে মিনার উদ্দেশে যাত্রার মাধ্যমে হজের মূল কার্যক্রম শুরু হবে এবং পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর সারা  বিশ্বের ১৬০ টি  দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করবেন।

ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ । বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছে গেছেন। আজ শেষ ফ্লাইটে বাকি হজযাত্রীরা সৌদিতে পৌঁছবেন। 

এ বছর সৌদি আরবে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে এবং ২৮ জুন সৌদিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে । আর২৯ জুন বাংলাদেশে ঈদুল আজহা।

এই বছর বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া এবং তিনি আরো জানিয়েছেন, ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সৌদির সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন যাত্রী যাবেন। তাদের মধ্যে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী ।