কাল রাতেই আসছে প্রায় ১২ লাখ সিনোফার্মের টিকা
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুলাই 2021, 05:20 বিকাল
•
256 বার পঠিত
চীনের তৈরি করোনাভাইরাস প্রতিরোধক টিকা সিনোফার্মের প্রথম চালান আগামীকাল (শুক্রবার) রাতে ঢাকায় আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আগামী দুদিনের মধ্যে দেশে পৌঁছাবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে প্রায় ১২ লাখ টিকা আগামী শুক্রবার দেশে আসবে। আর পরের দিন শনিবার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র অনুযায়ী, মডার্নার প্রথম চালানের টিকা গ্রহণ করতে শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে করোনা প্রতিরোধে আবারো আজ (বৃহস্পতিবার) থেকে দেশজুড়ে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে দুটি টিকা পেতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।