কাকরাইলে গ্যারেজে ভয়ংকর অগ্নিকাণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
05 আগস্ট 2021, 10:18 দুপুর
•
289 বার পঠিত
রাজধানীর কাকরাইল এলাকায় একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দিবাগত রাত একটার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাসুদ রিবেন।
তিনি বলেন, বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২ টা ২৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।