শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাজকর্মে সততার মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2021, 09:26 সকাল • 245 বার পঠিত
কাজকর্মে সততার মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যাবার জন্য আমাদের সেবার মান আরও বৃদ্ধি করা প্রয়োজন।

দ্রুততম সময়ের মধ্যে কাজ করার সময় এখন, ডিজিটাল পদ্ধতি কাজ সহজ করে দিয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র মাধ্যমে কাজ করার দায়বদ্ধতা আরও বেড়ে গেল।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধিনস্থ সব ডিপার্টমেন্ট দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরষ্কার প্রদানের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ দিয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এজন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আজ যে চুক্তি স্বাক্ষরিত হলো এর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সফলভাবে কাজ করতে হবে।