শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাফনের কাপড় পরে ইসির সামনে ৪০ প্রার্থীর অবস্থান

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 12:51 দুপুর • 247 বার পঠিত
কাফনের কাপড় পরে ইসির সামনে ৪০ প্রার্থীর অবস্থান

নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার প্রার্থী মিলে প্রায় ৪০ জন নির্বাচন কমিশনের সামনে (ইসি) অবস্থান নিয়েছেন। তাদের গায়ে কাফনের কাপড়। হাতে বিষের বোতল। সুষ্ঠু  নির্বাচনের দাবিতে এই অবস্থান তাদের। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ইসি ভবনের সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি শুরু করেন। 

তাদের অভিযোগ, নোয়াখালী ৬ আসনের সাংসদ আয়েশা ফেরদাউসের স্বামী মোহাম্মদ আলীর লোকজনের অত্যাচারে তারা নির্বাচনের প্রচার চালাতে পারছেন না। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। লাভ হয়নি। তাই ইসির সামনে অবস্থান নিয়েছেন।

আগামী ১৫ জুন নির্বাচন। হাতিয়ার হাতিয়ার নবগঠিত ১নং হরনী ও ২নং চানন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হামলার ঘটনাও ঘটেছে। তাই তারা ঠিকভাবে ভোটের প্রচারণা চালাতে পারছেন না। এর প্রতিকার চান তারা। এর সঙ্গে চান সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি।