কাবুলে ড্রোন হামলা করল মার্কিন যুক্তরাষ্ট্র, একই পরিবারের নিহত ৯
অনলাইন নিউজ পোর্টাল
•
31 আগস্ট 2021, 10:17 দুপুর
•
53 বার পঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার মার্কিন ড্রোন হামলায় নয়জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এদের ছয়জনই শিশু। তারা একই পরিবারের সদস্য। আফগানিস্তানে কাজ করা যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিদের এক স্বজন। নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছে তালেবান।
সিএনএনের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ছয় শিশু ও একই পরিবারের চারজন রয়েছেন। নিহতরা হলেন- জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)। গত রোববার কাবুলে ওই ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।