কাবুলে আত্মঘাতী হামলার ঘটনায় জাতিসংঘের তীব্র নিন্দা
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 11:29 দুপুর
•
250 বার পঠিত
আফগানিস্তানের ,জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার কাবুলের হামিদ কারজাই রাজধানী কাবুলে আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, সাধারণ মানুষ যখন প্রাণভয়ে আফগান ত্যাগ করতে বিমানবন্দরে জড়ো হয়েছেন, তখন তাদের লক্ষ্য করে গত বৃহস্পতিবার বর্বর ওই হামলা চালায়।
আফগানিস্তানের সব পক্ষকে আন্তর্জাতিক নিয়মনীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এ বিশ্ব সংস্থাটি।
আফগানিস্তানের সব পক্ষকে বিদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করারও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন।