শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাবুল সামরিক হাসপাতালে আইএসের হামলায় নিহত ১৯

অনলাইন নিউজ পোর্টাল • 02 নভেম্বর 2021, 06:09 বিকাল • 317 বার পঠিত
কাবুল সামরিক হাসপাতালে আইএসের হামলায় নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে সর্ববৃহৎ সামরিক হাসপাতালে অন্তত দুটি বিস্ফোরণের পর গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪৩ জন।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়ীদ খোস্তি জানিয়েছেন, ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের গেটে বিস্ফোরণগুলো ঘটেছে।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রয়টার্স জানায়, হতাহতের সংখ্যাটি সরকারিভাবে নিশ্চিত করা না হলেও পরিচয় না প্রকাশ করার শর্তে তালেবানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

বিস্ফোরণস্থল থেকে তিন কিলোমিটার দূরে ইতালীয় ত্রাণ গোষ্ঠী ইর্মাজেন্সির একটি ট্রমা হাসপাতাল আছে। সেখানে এ পর্যন্ত নয় আহতকে নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।