কাবা শরীফে ইসরায়েলের ধ্বংস ও ফিলিস্তিনের বিজয়ের জন্য প্রার্থনা
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
20 মার্চ 2025, 02:45 দুপুর
•
284 বার পঠিত
ফিলিস্তিনের বিজয় কামনা করে বিশেষ দোআ অনুষ্ঠিত হয়েছে মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফে।
মঙ্গলবার (১৮ মার্চ) তারাবির নামাজের পর মসজিদুল হারামের ইমাম শায়খ আব্দুর রহমান এই দোআ পরিচালনা করেন। দোআয় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য শান্তি, নিরাপত্তা ও মুক্তির প্রার্থনা করা হয়। একই সঙ্গে নিরপরাধ মানুষের ওপর চলমান দমন-পীড়নের অবসান এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
এসময় হাজারো মুসল্লি কান্নায় ভেঙে পড়েন এবং হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। পবিত্র এই মুহূর্তে মুসল্লিদের হৃদয় ছিল আবেগাপ্লুত, কাবা প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী দৃশ্য। মুসলিম উম্মাহর ঐক্য ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রার্থনার মাধ্যমে এই বিশেষ দোআ সম্পন্ন হয়।