শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জয়পুরহাটে বীজ ভান্ডারের গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুলাই 2024, 05:00 বিকাল • 251 বার পঠিত
জয়পুরহাটে বীজ ভান্ডারের গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

জয়পুরহাট জেলা শহরের পুরানো প্রতিষ্ঠান রায়হান বীজ ভান্ডারের মুসলিম নগর গোডাউনে শনিবার রাতে অগ্নিকা-ের ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিকা-ে প্রায় ১০ লাখ টাকার বিভিন ফলমূল ও শাক সবজির বীজ নষ্ট হয়েছে।

রায়হান বীজ ভান্ডারের স্বত্তাধিকারী বেলাল শেখ জানান, হাড়াইল মুসলিম নগরের গোডাউন থেকে শ্রমিকদের বিদায় করে বাসায় ফিরেন শনিবার রাত সাড়ে ৮ টায়। রাত ১২ টায় অগ্নিকা-ের খবর পর গোডাউনে গিয়ে দেখতে পান দাউদাউ করে আগুন  জ্বলছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু এরই মাঝে পুড়ে শেষ হয়ে যায় গোডাউনে রাখা প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ফলমূল ও শাক সবজির বীজ।

জয়পুরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার কৃষ্ণ তলা পাত্র জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘন্টা অভিযান শেষে রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত রায়হান বীজ ভান্ডারের স্বত্তাধিকারী বেলাল শেখ জয়পুরহাট শহরের বিহারী পাড়ায় একজন প্রবীণ বীজ বিক্রেতা হিসেবে পরিচিত।